উখিয়ায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

কক্সবাজার এবং টেকনাফ প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৯, ১৩:১৭আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৩:৩৬

উদ্ধার ইয়াবা এবং অস্ত্র কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) ভোরে উখিয়ার পালংখালী সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

নিহতরা হলো মো. ফারুক হোসেন (২৩) ও সাইফুল ইসলাম (২৮)। এরা দুইজনই উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ১৯ নম্বর ক্যাম্পের ১-ব্লকের বাসিন্দা। 
লে. কর্নেল আলী হায়দার বলেন,‘সোমবার ভোরে পালংখালী সীমান্তে বিজিবির একটি টহল দলকে দেখতে পেয়ে মাদক ব্যবসায়ীরা অতর্কিত গুলি ছুঁড়তে থাকে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও ঘটনাস্থলে ২ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এসময় তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা এবং ২টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ ২ জনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, নিহত দুই জনই মাদক ব্যবসায়ী এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মাদকপাচারে জড়িত ছিল। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই