ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসি সিলগালা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৯, ১১:৩৪আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৭:০৬

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসিকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনজনকে আটক করে সাজা ও জরিমানা করা হয়। সোমবার (২২ এপ্রিল) জেলা সদরের পুরাতন জেল রোডস্থ ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয় মার্কেটে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামান।

সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয় মার্কেটে হোসাইনীয়া মেডিক্যাল হল ও আল্লাহ ভরসা ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফার্মেসি দু’টিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় তিনজনকে আটক করা হয়। পরে ফার্মেসি দু’টিকে সিলগালা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, হোসাইনীয়া মেডিক্যাল হলের সাইফুল ইসলাম এবং আল্লাহ ভরসা ফার্মেসির কিবরিয়া ও মহিউদ্দিন রনি।

পরে ভ্রাম্যমাণ আদালত হোসাইনীয়া মেডিক্যাল হলকে ৫০ হাজার টাকা জরিমানা ও দোকানের মালিক সাইফুল ইসলামকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অপরদিকে আল্লাহ ভরসা ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দোকান থেকে আটক কিবরিয়া ও মহিউদ্দিন রনিকে ১ মাসের কারাদণ্ড দেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিবার নিয়া কেমন করি বাঁচমো সেটাই বড় দুশ্চিন্তা
পরিবার নিয়া কেমন করি বাঁচমো সেটাই বড় দুশ্চিন্তা
পানামার বিপক্ষে গ্রুপ সেরার মিশন ইংল্যান্ডের, ঘানা-ক্রোয়েশিয়ার নকআউট লড়াই   
পানামার বিপক্ষে গ্রুপ সেরার মিশন ইংল্যান্ডের, ঘানা-ক্রোয়েশিয়ার নকআউট লড়াই   
ইসলামি ব্যাংকিংয়ের উন্নয়ন ও জাকাত টেলিভিশন চান পার্থ
ইসলামি ব্যাংকিংয়ের উন্নয়ন ও জাকাত টেলিভিশন চান পার্থ
‘এশিয়ার ব্রাজিল’ দলে সুস্থ হয়ে উঠছেন ‘জাপানের মেসি’ 
‘এশিয়ার ব্রাজিল’ দলে সুস্থ হয়ে উঠছেন ‘জাপানের মেসি’ 
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি