হিলি সীমান্ত থেকে শাড়ি, ফেনসিডিল ও ইনজেকশন উদ্ধার

হিলি প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৯, ১৫:৫৭আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৫:৫৭

হিলি সীমান্ত থেকে ফেনসিডিল ও ইনজেকশন উদ্ধার করেছে বিজিবি

দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা শাড়ি, ফেনসিডিল, নেশাজাতীয় ইনেজেকশন ও আতশবাজী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু সাঈদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। হিলি সীমান্তের মাহালিপাড়া ও ঘাসুড়িয়া নদীর পার এলাকায় অভিযান চালিয়ে মালামালগুলো উদ্ধার করতে পারলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

আবু সাঈদ জানান, ভারত থেকে একদল চোরাকারবারী মালামাল নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল মঙ্গলবার ভোর রাতে সীমান্তের মাহালিপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় উন্নতমানের ৫৫ পিস শাড়ি, গালিচা চাদড় ২ পিস, পাইপ ও আতশ  বাজি ১৫ প্যাকেট উদ্ধার করা হয়।

এদিকে বিজিবির ঘাসুড়িয়া ক্যাম্পের সদস্যরা ভোর রাতে সীমান্তের ঘাসুড়িয়া নদীরপাড় এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২৪৯ বোতল ফেনসিডিল ও ৩৯০পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালগুলোর বিজিবি নির্ধারিত সিজার মূল্য ৪ লাখ ২৩ হাজার ৬শ’ টাকা। এর মধ্যে ফেনসিডিল ও নেশাজাতীয় ইনজেকশনগুলো ধ্বংস করার লক্ষ্যে বিজিবি’র জয়পুরহাট ব্যাটালিয়নে এবং অন্য মালামালগুলি হিলি কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
হামে ভয়াবহতম প্রাদুর্ভাবের মুখে দেশ
হামে ভয়াবহতম প্রাদুর্ভাবের মুখে দেশ
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
হোয়াইট হাউস ছাড়লেন শি, বৈঠককে ‘দুর্দান্ত’ বললেন ট্রাম্প
হোয়াইট হাউস ছাড়লেন শি, বৈঠককে ‘দুর্দান্ত’ বললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন