অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে কারাদণ্ড

ভোলা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৯, ১০:৪১আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১০:৪১

কারাদণ্ড ভোলার তেতুঁলিয়া নদীর চর চটকিমারা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান নলীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন তাকে এ সাজা দেন। এ সময় মোশারেফ হোসেন নামের আরেকজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন জানান, মঙ্গলবার জেলা প্রশাসনের নিদের্শনায় ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের তেতুলিয়া নদীর চর চটকিমারা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়। সেই ড্রেজারটি ছাড়ানোর জন্য স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান নলী ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোশারেফ হোসেন আমাকে উৎকোচ দিতে আসে। আমি রাজি না হওয়ায়, তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। ফলে তাদের দু’জনকে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৩/১৮৪ ধারা অনুসারে একজনকে এক মাসের জেল ও অপরজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে?
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে?
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে মালয়েশিয়ার কুচিং
বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে মালয়েশিয়ার কুচিং
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি