হবিগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৯, ১৩:২১আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৬:৫০

হবিগঞ্জ হবিগঞ্জের লাখাইয়ে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জুহুর আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছাত্রী রাত ৮টার দিকে বাড়ির পাশের একটি ধানের চাতাল থেকে ফেরার পথে জুহুর আলী নামে এক ব্যক্তি তাকে জোরপূর্বক অন্য একটি চাতালে নিয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে জুহুর আলী পালিয়ে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় ছাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, ১০ বছরের এক ছাত্রী ধর্ষণের শিকার বলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
হাসপাতালে স্কুলছাত্রীর মা বলেন, ‘সন্ধ্যার পর ধানের চাতাল থেকে ফেরার পথে জুহুর আলী আমার মেয়েকে ধর্ষণ করেছে। পরে রক্তাক্ত অবস্থায় মেয়েকে হাসপাতালে নিয়ে আসি।’

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশকে মৌখিকভাবে বিষয়টি অবগত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে কেন পদত্যাগ করতে হলো
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে কেন পদত্যাগ করতে হলো
ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: ট্রাম্প
ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: ট্রাম্প
রংপুরে 'বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ' উদ্‌যাপন 
রংপুরে 'বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ' উদ্‌যাপন 
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৫০
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৫০
সর্বাধিক পঠিত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি