শিশুকে যৌন নিপীড়নের প্রতিবাদে যশোরে বিক্ষোভ

যশোর প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৯, ১৪:৩৬আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৪:৩৬

যশোরে বিক্ষোভ মিছিল যশোর শহরের ধর্মতলা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের প্রতিবাদ ও অভিযুক্তকে আটকের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে তারা এ কর্মসূচি পালন করেন। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ওই শিশুকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ ওঠে স্থানীয় ইজিবাইক চালক বাবুর (২০) বিরুদ্ধে।

শিশুটির মা জানান, তারা ধর্মতলার রেললাইন এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। বাড়িওয়ালার ভাগ্নে ইজিবাইক চালক বাবু (২০) তার মেয়েকে যৌনপীড়ন করেছে। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বাড়ির পাশে খেলা করছিল মেয়েটি। এ সময় বাবু তাকে চকলেট, কেক ইত্যাদি দেওয়ার কথা বলে ঘরের ভেতর নিয়ে যায়। এরপর মুখ চেপে ধর্ষণ করার সময় মেয়েটি চিৎকার দিলে, বাবু পালিয়ে যায়। বিষয়টি পরে তিনি স্থানীয়দের জানান।

এদিকে, শিশুটিকে যৌন নিপীড়নের ঘটনায় ক্ষুব্ধ হয়ে শনিবার দুপুরে স্থানীয় লোকজন ধর্মতলা এলাকায় বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটকের আশ্বাস দেয়। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্যে অভিযুক্ত বাবুর মাকে থানায় নিয়ে যায়।

কোতোয়ালি থানার ইনসপেক্টর (তদন্ত) সমীর কুমার সরকার বলেন, ‘বাবুকে আটকে পুলিশ অভিযান শুরু করেছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঋণের কিস্তির চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা
ঋণের কিস্তির চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা
নৌবহরে যুক্ত হয়েছে জাপানি ৫টি পেট্রোল বোট
নৌবহরে যুক্ত হয়েছে জাপানি ৫টি পেট্রোল বোট
ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২৫৯৫, এখনও নিখোঁজ হাজারো মানুষ
ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২৫৯৫, এখনও নিখোঁজ হাজারো মানুষ
বিশেষ ব্যবস্থায় শনিবার পরীক্ষায় বসছে এইচএসসির ১৮ পরীক্ষার্থী
বিশেষ ব্যবস্থায় শনিবার পরীক্ষায় বসছে এইচএসসির ১৮ পরীক্ষার্থী
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর