মৌলভীবাজারে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত আহত ৩ পুলিশ

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৯, ১৫:৫২আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৮:২১

  নিহত জিতু

মৌলভীবাজারে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুহিবুর রহমান জিতু (২৭) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার তার ১২টার দিকে মৌলভীবাজার ও কুলাউড়া সড়কের রায়শ্রী নামে এলাকায় এ ‘বন্দুক যুদ্ধে’র ঘটনা ঘটে।

এ ঘটনায় ৩ ডিবি পুলিশ আহত হয়েছেন। এ সময় ইয়াবাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বন্ধুকযুদ্ধে নিহত

নিহত জিতুর বাড়ি চাঁদনীঘাট ইউনিয়নের নিমারাই গ্রামে। বর্তমানে সে মৌলভীবাজার শহরের বেরিরচড় এলাকায় একটি বাসা নিয়ে বসবাস করতো। 

আহত তিন পুলিশ হলেন, ‘উপ-পরিদর্শক মুবিন উল্লাহ (৪৫), কনস্টেবল কবির আহমদ (৪৪), কনস্টেবল সোহেল মিয়া (৪০)।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি, তিন শতাধিক ইয়াবা, রাম দা উদ্ধার করা হয়েছে ।’

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, শহরতলীর রায়শ্রী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে মাদক হচ্ছে বিক্রি হচ্ছে এই সংবাদে ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে গেলে জিতু ও তার সহযোগী শিপন পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় ডিবি পুলিশও পাল্টা গুলি করলে জিতু নিহত হয়। নিহত জিতু শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১২টি মাদকের মামলাসহ ১৮ থেকে ২০টি বিভিন্ন মামলা রয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত সময়ের পেনাল্টিতে শেষ ষোলোতে বেলজিয়াম
অতিরিক্ত সময়ের পেনাল্টিতে শেষ ষোলোতে বেলজিয়াম
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৬)
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
শেষের ঝড়ে সমতা ফেরালো বেলজিয়াম, ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে
শেষের ঝড়ে সমতা ফেরালো বেলজিয়াম, ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা