পটুয়াখালীতে ট্রলারে লঞ্চের ধাক্কা, নিখোঁজ দুজনের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৯, ১৬:৪৮আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৭:২৪

পটুয়াখালী

পটুয়াখালীর কারখানা নদীতে সুন্দরবন-৮ লঞ্চের ধাক্কায় মহিষবোঝাই ট্রলার থেকে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুর একটার দিকে লাশগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহতরা হলেন- ট্রলার মালিক নুরুল আলম ও তার সহযোগী মনির হোসেন। 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে মহিষ নিয়ে ট্রলারে করে লক্ষ্মীপুর যাচ্ছিলেণ তারা। ত্রুটি দেখা দিলে কারখানা নদীতে ট্রলার থামিয়ে মেরামত করা হচ্ছিলো। এসময় ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী সুন্দরবন-৮ লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। ভোর ৪ টার দিকের এই ঘটনায় ট্রলারের মালিক নুরুল আলম ও তার সহযোগী মনির হোসেন নদীকে ছিটকে পড়ে। পরে উদ্ধার কাজে অংশ নিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুরে তাদের লাশ উদ্ধার করে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের লিডার মো. খবির উদ্দিন হাওলাদার জানান, এই ঘটনায় বরিশাল থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে অংশ নেয়। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় কোনও মহিষ হতাহত হয়নি বলে জানান তিনি।

দুমকি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, আহত আবদুল খালেককে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘নেতানিয়াহুর জন্য আর অস্ত্রের অর্থায়ন করা উচিত নয়’
‘নেতানিয়াহুর জন্য আর অস্ত্রের অর্থায়ন করা উচিত নয়’
মন্ত্রীদের কাঠগড়ায় তুলে কী বার্তা দিচ্ছেন বিএনপির এমপিরা
মন্ত্রীদের কাঠগড়ায় তুলে কী বার্তা দিচ্ছেন বিএনপির এমপিরা
জার্মানির পর বিশ্বকাপ থেকে বাদ পড়লো নেদারল্যান্ডস
জার্মানির পর বিশ্বকাপ থেকে বাদ পড়লো নেদারল্যান্ডস
এসএসসি পাসে আনসার ব্যাটালিয়নে চাকরির সুযোগ, আবেদনগ্রহণ চলছে
এসএসসি পাসে আনসার ব্যাটালিয়নে চাকরির সুযোগ, আবেদনগ্রহণ চলছে
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি