চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৬

চাঁদপুর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৯, ১১:০৭আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৪:১০

চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৬ চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাকৈরতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজিযাত্রী।

নিহতরা হলেন- শাহরাস্তি উপজেলার সাহাপুরের  আবুল কালাম (৬৫), কচুয়ার রনজিৎ চন্দ্র মজুমদার (৫৮), আশ্রাফপুর ইউনিয়নের ভবানিপুরের জান্নাতুল ফেরদৌস মনি (২৭), তার ছেলে রোমান (৮), কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের চক্রা গ্রামের ফখরুল ইসলাম (৭০) ও কচুয়ার জগতপুরের শাহজাহান (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, টঙ্গীগামী কডোবা বাস এবং চাঁদপুরমুখী সিএনজি চালিত অটোরিক্সা চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কাকুরতলা বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন এবং শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নিহত হন। গুরুতর আহত দু’জনকে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে শাহজাহান মারা যান। 

স্থানীয়রা জানান, বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-০৫১১। দুর্ঘটনার পর বাসের চালক-হেলপার পালিয়ে গেছে। বাসটি ঘটনাস্থলেই রয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, এ দুর্ঘটনায় ৫ জন মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। 

/এসটি/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জার্মানিকে হারিয়ে অপেক্ষায় ইকুয়েডর, নকআউটে আইভরি কোস্ট
জার্মানিকে হারিয়ে অপেক্ষায় ইকুয়েডর, নকআউটে আইভরি কোস্ট
টিভিতে আজকের খেলা (২৬ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ জুন, ২০২৬)
‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না’
‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না’
কনস্টেবল থেকে পুলিশ কর্মকর্তা হয়ে কোটি টাকার সম্পদের মালিক
কনস্টেবল থেকে পুলিশ কর্মকর্তা হয়ে কোটি টাকার সম্পদের মালিক
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন