‘মাদ্রাসায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নিপীড়নের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা’

ফেনী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৯, ১৪:০৫আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৪:৩৭





সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রফেসর এ কে এম সাইফ উল্যাহ মাদ্রাসায় কোনও শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নিপীড়নের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ কে এম সাইফ উল্যাহ। তিনি বলেন, ‘সারাদেশের মাদ্রাসা পরিচালনা কমিটিতে যে নৈরাজ্য চলছে, তা দূর করার এখনি উপযুক্ত সময়। নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নৈরাজ্যের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।’

রবিবার (২৮ এপ্রিল) সকালে ফেনীর সোনাগাজীতে নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনাস্থল সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়াম্যান বলেন, ‘সিরাজ উদ্দৌলার মতো চরিত্রের শিক্ষকদের ব্যাপারে আমরা খোঁজ নিচ্ছি। ভবিষ্যতে কোনও শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নিপিড়নের প্রমাণ পাওয়া গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর একেএম সাইফ উল্যাহ বলেন, ‘ভবিষ্যতে মাদ্রাসা পরিচালনা কমিটিতে কোনও অশিক্ষিত, অযোগ্য লোকের ঠাঁই হবে না। আমি বিশ্বাস করি, এ ধরনের নির্মম ঘটনার সঙ্গে যারাই জড়িত, তাদের সর্ব্বোচ শাস্তি হবে। আমরা ইতোমধ্যে পাঁচ সদস্যবিশিষ্ট ‘যৌন হয়রানি প্রতিরোধ কমিটি’ গঠনে কাজ শুরু করেছি।’

এ কে এম সাইফ উল্যাহ আরও বলেন, ‘নুসরাতের ওপর বর্বরতার ঘটনায় অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাহ ও ইংরেজির শিক্ষক আবছার উদ্দিনের এমপিও স্থগিত করা হয়েছে।’

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন— জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিমুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আমিন, পরীক্ষা কেন্দ্রের সচিব নূরুল আফছার ফারুকী ও মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. হোসাইন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ জুন, ২০২৬)
ভুল স্বীকার করলে জামায়াতের রাজনীতি সহজ হবে: মির্জা ফখরুল
ভুল স্বীকার করলে জামায়াতের রাজনীতি সহজ হবে: মির্জা ফখরুল
গাড়ি ভাড়াটা এখনও দিতে পারিনি, মাসের শেষ: সংসদে নাহিদ ইসলাম
গাড়ি ভাড়াটা এখনও দিতে পারিনি, মাসের শেষ: সংসদে নাহিদ ইসলাম
ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা
ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প