দিনাজপুরে র‌্যাবের অভিযানে জেএমবি সদস্য আটক

দিনাজপুর প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৯, ১২:৫১আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৩:০৪

আটক জেএমবি সদস্য দিনাজপুরের চিরিরবন্দরে র‌্যাব অভিযান চালিয়ে শীর্ষ জঙ্গি ও জেএমবি’র সক্রিয় সদস্য হারুনুর রশিদ ওরফে হারুন মুন্সীকে (৩৯) আটক করেছে। এসময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

রবিবার গভীর রাতে চিরিরবন্দর উপজেলার নশরতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হারুন মুন্সীর বাড়ি চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুখদেবপুর গ্রামে।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর মিডিয়া কর্মকর্তা এএসপি আ ন ম ইমরান খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাতে চিরিরবন্দর উপজেলার নশরতপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় নশরতপুর পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় শীর্ষ জঙ্গি ও জেএমবি’র সক্রিয় সদস্য হারুনুর রশিদ ওরফে হারুন মুন্সীকে আটক করা হয়। তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত জঙ্গি চাদা ও সদস্য সংগ্রহের কাজে লিপ্ত ছিল বলে স্বীকার করেছে। জঙ্গির বরাত দিয়ে তিনি জানান, রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় জেএমবির সাংগঠনিক তৎপরতা রয়েছে এবং সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। অন্য জঙ্গিদের আটক করতেও র‌্যাবের অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

আটক জঙ্গির বিরুদ্ধের নীলফামারী জেলার সদর থানায় একটি ও সৈয়দপুর থানায় একটি মিলে পৃথক ২টি মামলা রয়েছে এবং আটক জঙ্গিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে একটি মামলা দায়ের করা হবে, যেটি পক্রিয়াধীন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিবির নেতাকে হত্যায় বিক্ষোভ, যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ
শিবির নেতাকে হত্যায় বিক্ষোভ, যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ
রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা
রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান রিমান্ডে
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান রিমান্ডে
১৪ দিনের ব্যবধানে মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল
১৪ দিনের ব্যবধানে মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী