১০৯ নম্বরে কল করে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৯, ১৩:৩৫আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২২:৪৪

রাজবাড়ী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদের ভূইয়ার বিরুদ্ধে ১০৯ নম্বরে ফোন করে যৌন হয়রানির অভিযোগ করেছে শিক্ষার্থীরা। এই অভিযোগে অভিযুক্ত শিক্ষককে পাঠদান থেকে সাময়িকভাবে বিরত রেখেছেন স্কুল কর্তৃপক্ষ।

অভিযোগ রয়েছে, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদের ভুঁইয়া স্কুলের ছাত্রীদের যৌন হয়রানি করে। এ অভিযোগে ১০৯ নম্বরে ফোন করলে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজাকে জানানো হয়। একপর্যায়ে তিনি তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষক পলাশ কুমার দে ও সহকারী শিক্ষক আব্দুল কাদের ভুঁইয়াকে ডেকে আনেন। পরে শিক্ষক আব্দুল কাদেরকে পাঠদান থেকে বিরত থাকতে বলেন তিনি।

এ বিষয়ে সহকারী শিক্ষক আব্দুল কাদের ভুঁইয়া বলেন, ‘আমি সহকারী প্রধান শিক্ষক প্রার্থী হওয়ায় আমার বিরুদ্ধে একটি মহল কুৎসা রটনা করছে। অভিযোগটি ষড়যন্ত্রমূলক।’

আড়কান্দি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ কুমার দে জানান, শিক্ষক আব্দুল কাদেরের বিরুদ্ধে স্কুলের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। পরে উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজার পরামর্শে তাকে পাঠদান থেকে বিরত রাখা হয়েছে। প্রায় ১০ দিন ধরে তাকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা বলেন, ‘১০৯ নম্বর থেকে আড়কান্দি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদের ভুঁইয়ার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠায় তাকে পাঠদান থেকে বিরত রাখা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রশিক্ষণ থেকে ফিরে বিষয়টি খতিয়ে দেখে প্রতিবেদন দাখিল করবেন। তারপর ব্যবস্থা নেওয়া হবে।’

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন