লাকড়িতে আগুন ধরানোর কথা বলে কেরোসিন কেনে শামীম

ফেনী প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৯, ১১:২৯আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১১:৪২

নুসরাত হত্যা মামলা নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় জুডিশিয়াল স্টেটমেন্ট বা সাক্ষ্য দিয়েছেন কেরোসিন বিক্রেতা লোকমান ওরফে লিটন। তার দোকান থেকেই আসামিরা কেরোসিন কিনেছিল। সোমবার (২৯ এপ্রিল) বিকালে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকির হোসাইনের আদালতে তার সাক্ষ্য গ্রহণ করা হয়।

পিবিআইয়ের সূত্রে জানা গেছে,  লিটন আদালতকে বলেছেন, ঘটনার আগেরদিন রাতে (৫ এপ্রিল) সোনাগাজীর ভূইয়া বাজারে তার দোকান থেকে ৭০ টাকা দিয়ে এক লিটার কেরোসিন কেনে শাহদাত হোসেন শামীম। তিনি বোতল চাইলে পলিথিনে কেরোসিন দিতে বলে সে। এতে তার সন্দেহ হয়। তিনি জানতে চান, কী কাজে লাগবে কেরোসিন। জাবাবে শামীম বলেন, লাকড়িতে আগুন ধরানোর জন্য। পরে পলিথিনে করে তাকে কেরোসিন দিয়ে দেন তিনি।

প্রসঙ্গত, ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ এসএম সিরাজ উদ্দৌলার যৌন নিপীড়নের শিকার হয় নুসরাত। এ ঘটনায় তার মায়ের করা মামলায় সিরাজকে গ্রেফতার করে পুলিশ। ৬ এপ্রিল রাফি আলিম পরীক্ষায় অংশ নিতে গেলে কৌশলে তাকে নির্মাণাধীণ একটি ভবনের ছাদে নিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয় সিরাজের অনুসারীরা। ১০ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত জাহান রাফি ।

নুসরাতের বড়ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে গত ৮ এপ্রিল ৮ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। ১০ এপ্রিল মামলাটি তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়। পিবিআই ২৩ আসামিকে গ্রেফতার করে। এর মধ্যে ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এখনও ৬ জন রিমান্ডে রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি