রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৯, ১৩:৫২আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৪:০০

রাজশাহী রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে রিজিয়া বিবি (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে নগরীর ডিঙ্গাডোবা মোড়ে রেললাইন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাজশাহী রেলওয়ে থানা পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে একটি মেইল ট্রেন ছেড়ে যায়। নগরীর ডিঙ্গাডোবা মোড়ে রিজিয়া বিবি ট্রেনটিতে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রিজিয়া ঘটনাস্থলের পাশেই মেয়ের বাসায় থাকতেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি