মুকসুদপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৯, ১৪:৩৬আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৫:৪০

গ্রেফতার

গোপালগঞ্জের মুকসুদপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামাল শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-০৮। মঙ্গলবার ভোর রাতে তাকে ফরিদপুরের ভাঙা উপজেলার শরীফাবাদ বাজার এলাকা থেকে আটক করে মুকসুদপুর থানায় সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, গত ১৯ এপ্রিল শুক্রবার ভোরে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বিশ্বম্ভবর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক ছাত্রী মক্তব থেকে পড়া শেষ করে বাড়ি ফিরছিল। এ সময় একই গ্রামের রাজু শেখের ছেলে জামাল শেখ (৩৫)ওই ছাত্রীকে ফুসলিয়ে পাশের ঝোপে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন আসলে জামাল শেখ পালিয়ে যায়। পরে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মুকসুদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে।

র‌্যাব অফিস সূত্রে জানা গেছে, অভিযুক্তকে গ্রেফতারের জন্য ভিকটিমের পরিবার র‌্যাবের সহায়তা চাইলে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি দল মো. জামাল শেখকে (৩৫)আটক করেন। কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার-এর নেতৃত্বে র‌্যাবের বিশেষ অভিযাত্রিক দলটি মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন শরীফাবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। আটক আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়টি সত্য বলে স্বীকার করেছে।

/জেবি/
সম্পর্কিত
গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জন নিহত
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩
গোপালগঞ্জে পৃথক স্থান থেকে ৩ জনের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি