প্রচণ্ড দাবদাহে কুমিল্লায় বাড়ছে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগী

কুমিল্লা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৯, ১৪:৩৩আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৫:৪৩

কুমিল্লায় প্রচণ্ড দাবদাহে হাসপাতালে রোগির ভীর

প্রচণ্ড দাবদাহে কুমিল্লায় ডায়রিয়া, শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগীর সংখ্যা বাড়ছে। তারমধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি। প্রতিদিনই কুমিল্লার সরকারি-বেসরকারি হাসপাতাগুলোতে এসব সমস্যা নিয়ে রোগী ভর্তি হচ্ছে।

মঙ্গলবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, ডায়রিয়া, শ্বাসকষ্ট ও অ্যাজমাসহ নানা সমস্যা নিয়ে ভর্তি হওয়া রোগীরা বেডের অভাবে ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছে।

হাসপাতালের সংক্রামক ব্যধি, মেডিসিন ও শিশু ওয়ার্ডে রোগী সংখ্যা বেড়েছে। শিশু বিভাগের দুটি ওয়ার্ডে বত্রিশটি বেডে ভর্তি হওয়া রোগীর সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। প্রতিদিন পঞ্চশ থেকে সত্তরের বেশি রোগী ভর্তি হচ্ছে। মেডিসিন বিভাগের পুরুষ ওয়ার্ডের তেইশটি বেড থাকলেও সত্তরের বেশি রোগী ভর্তি আছেন। একই অবস্থা মহিলা ওয়ার্ডেও।

চিকিৎসকরা বলছেন, রোগী বাড়লেও তারা সাধ্যমত চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তবে দাবদাহের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া কোনও রোগী মারা যায়নি। সংক্রামক ব্যাধি ওয়ার্ডে ডায়রিয়ায় আক্রান্ত রোগীও প্রতিদিন বাড়ছে।

ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত শিশুর মা রোজিনা আক্তার জানান, প্রচণ্ড গরমে তার সন্তার অসুস্থ হয়ে পড়ায় গত শনিবার তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাক্তার জানায় অতিরিক্ত গরম থেকে শিশুটি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডাক্তার শুভ্রা দত্ত জানান, খাবারের ব্যাপারে সচেতনতা থাকলে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে অতিরিক্ত গরমের কারণে যে রোগগুলো হয়। তা থেকে পরিত্রাণ পাওয়া যাবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী