প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন, কেন্দ্র সচিবসহ সাতজনকে অব্যাহতি

দিনাজপুর প্রতিনিধি
০১ মে ২০১৯, ০৯:২০আপডেট : ০১ মে ২০১৯, ০৯:২১

প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন, কেন্দ্র সচিবসহ সাতজনকে অব্যাহতি দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় খানসামা পাকেরহাট সরকারি কলেজ কেন্দ্রে জীববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিলি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কেন্দ্রের সচিবসহ সাতজনকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে শিক্ষাবোর্ড। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষার তারিখ ২ মে’র পরীবর্তে ১৩ মে করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে জীববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় ওই কেন্দ্রের দুটি কক্ষে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষার্থীরা এ বিষয়ে অভিযোগ করলে প্রায় ১০ মিনিট পর সেগুলো ফেরত নিয়ে আবার প্রথম পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়।

ঘটনাটি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জেনে বিকালে একটি প্রতিনিধি দলকে পাঠান বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক। পরে ঘটনার সত্যতা পাওয়ায় কেন্দ্র সচিবসহ সাতজনকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব উল ইসলাম জানান, এই ঘটনায় কেন্দ্র সচিব ভাইস প্রিন্সিপাল উমাপদ অধিকারী, ট্যাগ কর্মকর্তা একাডেমিক সুপারভাইজার শরীফুল ইসলাম, প্রশ্ন সটিংয়ের দায়িত্বে নিয়োজিত শিক্ষক রফিকুল ইসলামসহ দুটি কক্ষের চারজন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে রসায়ন বিভাগের অধ্যাপক মহিউদ্দিনকে আর ট্যাগ কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানাকে।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক জানান, দায়িত্বে অবহেলায় সাতজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এছাড়া আগামী ২ মে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষার তারিখ পিছিয়ে ১৩ মে নির্ধারণ করা হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কেন্দ্র সচিব উমাপদ অধিকারী কোনও তথ্য জানাতে অস্বীকৃতি প্রকাশ করেছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
ব্যাংক অ্যাপেই মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ
ব্যাংক অ্যাপেই মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ
জন্মহার কমছে, বিশ্বে বাড়ছে প্রবীণের সংখ্যা
জন্মহার কমছে, বিশ্বে বাড়ছে প্রবীণের সংখ্যা
বিল নিয়ে আপত্তি, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
বিল নিয়ে আপত্তি, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান