গরুবোঝাই নৌকায় ডাকাতদের হানা, গুলিবিদ্ধ দুই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ মে ২০১৯, ১৫:০৯আপডেট : ০১ মে ২০১৯, ১৫:১০

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গরুবোঝাই নৌকায় ডাকাত দলের হানায় দুই গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের নাম এন্তাজ মিয়া (৪২) ও ফুল মিয়া (৪৫)। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল চারটায় নবীনগর উপজেলার সাহেবনগর এবং নরসিংদী উপজেলার রায়পুরা উপজেলার শান্তিপুর এলাকার মাঝামাঝি স্থানে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আহত দু’জনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

পুলিশ ও স্থানীয়রা জানান, নবীনগর উপজেলার বিভিন্ন গ্রামের কয়েকজন ব্যবসায়ী তাদের গরু নিয়ে উপজেলার বাইশমৌজা বাজারে যান। দুপুরে অবিক্রিত কয়েকটি গরু নৌকায় করে ফেরার পথে মেঘনা নদীতে একদল ডাকাত সেখানে হানা দেয়। এ সময় গরু ব্যবসায়ীরা ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এতে এন্তাজ মিয়া ও ফুল মিয়া গুলিবিদ্ধ হন।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় বলেন, ‘ঘটনার পরপরই ডাকাতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাইব্যুনালে চঞ্চলের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা হবে: আইনজীবী
ট্রাইব্যুনালে চঞ্চলের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা হবে: আইনজীবী
খাদ্য গবেষণা ও মান উন্নয়নে এসিআই ফুডস-বিসিএসআইআরের সমঝোতা
খাদ্য গবেষণা ও মান উন্নয়নে এসিআই ফুডস-বিসিএসআইআরের সমঝোতা
‘ভ্যানিশিং ম্যান’ পলাশের সঙ্গী, কে এই জারবীনি?
‘ভ্যানিশিং ম্যান’ পলাশের সঙ্গী, কে এই জারবীনি?
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা
সর্বাধিক পঠিত
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয়