বেনাপোল থেকে ৩০ লাখ টাকার শাড়ি-থ্রিপিস উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
০১ মে ২০১৯, ১৯:২৮আপডেট : ০১ মে ২০১৯, ১৯:২৮

বেনাপোল থেকে ৩০ লাখ টাকার মালামালসহ ফেনসিডিল উদ্ধার

বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি, থ্রিপিস ও শার্ট-প্যান্ট উদ্ধার করেছে দৌলতপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা । মালামালগুলোর কোনও মালিক পাওয়া যায়নি এবং এসময় কাউকে আটক করা যায়নি। অন্যদিকে বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামের অভিযান চালিয়ে দেওয়ার হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা । সে ওই গ্রামের সালাউদ্দিনের ছেলে। বুধবার (০১ মে ) বেলা সাড়ে ১১ দিকে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে দেলোয়ারকে আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি ভারত থেকে আনা ফেনসিডিলের একটি চালান নিয়ে এক মাদক ব্যবসায়ী শিবনাথপুর বারোপোতা গ্রামে অবস্থান করছে। এ ধরণের সংবাদের ভিত্তিতে পুটখালী ও দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে দেওলয়ার হোসেন নামে একজনকে ১৬ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করে। অপরদিকে অন্য একটি অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি,  থ্রিপিস ও শার্ট-প্যান্ট উদ্ধার করা হয়েছে। 

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার ১৬ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক ও মালিকবিহীন ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি, থ্রিপিস, শার্ট-প্যান্ট উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ জুন, ২০২৬)
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল 
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল 
সৌদি প্রবাসীদের যে বিষয়ে সতর্ক করলো কনস্যুলেট
সৌদি প্রবাসীদের যে বিষয়ে সতর্ক করলো কনস্যুলেট
সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫৯০৩ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক
সংসদে অর্থমন্ত্রীসংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫৯০৩ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি