শ্রমিকদের নিরাপত্তা বিধানে সরকার নিরলসভাবে কাজ করছে: কাজী নাবিল আহমেদ

যশোর প্রতিনিধি
০১ মে ২০১৯, ২০:৪১ আপডেট : ০১ মে ২০১৯, ২১:৫৩

শ্রমিকদের নিরাপত্তা বিধানে সরকার নিরলসভাবে কাজ করছে: কাজী নাবিল আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ কোটি মানুষের খাদ্যের সংস্থানের মতো অসাধ্য সাধন করেছেন বলে জানিয়েছেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বলেছেন, ‘তার (প্রধানমন্ত্রীর) সুদৃঢ় নেতৃত্বের কারণে উন্নয়নের অগ্রসৈনিক দেশের কৃষক-শ্রমিকের সুরক্ষার কাজ সুষ্ঠুভাবে সম্পাদন সম্ভব হয়েছে। দেশের পাটশিল্প, পোশাকশিল্প, হিমায়িত খাদ্যশিল্পসহ সব সেক্টর, এমনকি দেশের বাইরেও আমাদের শ্রমিকরা সুনাম ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। দেশে শ্রমিকদের ন্যূনতম মজুরি ও বিদেশে তাদের নিরাপত্তা বিধানে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে।’

বুধবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জেলা জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেছেন কাজী নাবিল আহমেদ। বিকালে যশোর শহরের মণিহার চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় কাজী নাবিল আহমেদ আরও বলেন, ‘আমরা চাই দেশের মানুষ শান্তিতে জীবিকা নির্বাহ ও বসবাস করুক। জননেত্রী শেখ হাসিনার দুর্বার নেতৃত্বে আওয়ামী লীগ সেই কাজটিই সুচারুরূপে সম্পন্ন করছে। সে কারণে অনুন্নত দেশ থেকে আজ আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে যাচ্ছি। ২০২১ সালের আগেই আমরা মধ্যম আয়ের দেশে উপনীত হতে পারবো।’

পদ্মা সেতু হলে খুলনাঞ্চল দেশের তৃতীয় অর্থনৈতিক জোন হবে উল্লেখ করে কাজী নাবিল আহমেদ বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামের পরে এই অঞ্চলে সবচেয়ে বেশিসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশের বিশালসংখ্যক যুবসমাজের কাজের ক্ষেত্র তৈরিতে জননেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে চলেছেন।’

গত দশ বছরে সারাদেশের উন্নয়নের পাশাপাশি যশোরেও বেশ কয়েকটি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যশোরবাসীর প্রাণের দাবি ভৈরব নদ সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে আমরা কাজ শুরু করেছি। শহরকে বাসযোগ্য করতে আমরা সবাই পরিশ্রম করছি। যশোরের বিভিন্ন সেক্টরে শ্রমিকদের কিছু সমস্যা রয়েছে। আমরা তাদের সেসব সমস্যার কথা শুনেছি এবং ধীরে ধীরে সেগুলো সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ যশোর জেলার সহ-সভাপতি মুজিবুল হক। এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর পৌরসভার সাবেক মেয়র এসএম কামরুজ্জামান চুন্নু, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক কাজী আব্দুস সবুর হেলাল প্রমুখ।

/এনআই/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় ১৯ নভেম্বর 
আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় ১৯ নভেম্বর 
‘কারখানা ভাঙচুর করছে অনুপ্রবেশকারীরা’, কর্মীদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
‘কারখানা ভাঙচুর করছে অনুপ্রবেশকারীরা’, কর্মীদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
পল্লবীতে ককটেল বিস্ফোরণে কুরিয়ারের এক কর্মী আহত 
পল্লবীতে ককটেল বিস্ফোরণে কুরিয়ারের এক কর্মী আহত 
পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকেই
পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকেই
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ