বেগমগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, ৩ জন গুলিবিদ্ধ

নোয়াখালী প্রতিনিধি
০২ মে ২০১৯, ১১:১৪আপডেট : ০২ মে ২০১৯, ১১:২২

নোয়াখালী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিন জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত আট জন আহত হয়েছে। বুধবার রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ মাসুদ চৌধুরী (৩৫), হৃদয় (১৮) ও আরাফাত (১৭)  এই তিন জন সহ পাঁচ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাসুদ চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বাকি তিনজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসারত গুলিবিদ্ধ হৃদয় জানান, যুবলীগ নেতা মাসুদ চৌধুরী জিরতলী বাজারের ইজারা নিয়েছে। কিন্তু চেয়ারম্যান এ ইজারা মেনে নিতে পারেননি। বুধবার রাতে মাসুদ চৌধুরীর লোকজন বাজারে ইজারার টাকা তুলতে গেলে চেয়ারম্যানের সমর্থকরা বাধা দেওয়ার এক পর্যায়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় তিন জন গুলিবিদ্ধসহ অন্তত আট জন আহত হন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আলম মোল্লা জানান, ‘জিরতলী বাজারে সংঘর্ষের ঘটনার কথা শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
খালাস পেয়ে আরিফুল হক ও বাবর বললেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে’
‘৫০ বছরে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ 
আ.লীগ নেতার জানাজা পড়ালেন ১১ দলীয় জোটের এমপি প্রার্থী
সর্বশেষ খবর
‘ম্যাংগো লাভারের’ কার্যালয়ে হামলা চালিয়ে ১৫ লাখ টাকা লুট করলো কারা?
‘ম্যাংগো লাভারের’ কার্যালয়ে হামলা চালিয়ে ১৫ লাখ টাকা লুট করলো কারা?
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের ১২ তলায় আগুন
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের ১২ তলায় আগুন
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
দেম্বেলের হ্যাটট্রিকে এগিয়ে ফ্রান্স, গোলের পর লাল কার্ডে কোণঠাসা ইরাক
দেম্বেলের হ্যাটট্রিকে এগিয়ে ফ্রান্স, গোলের পর লাল কার্ডে কোণঠাসা ইরাক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি