ঘের দখল নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় নিহত ১

সাতক্ষীরা প্রতিনিধি
০২ মে ২০১৯, ১১:৪৫আপডেট : ০২ মে ২০১৯, ১১:৪৯

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার আশাশুনিতে মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোনায়েম হোসেন গাইন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১ মে) সকালে উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর বিলে এ ঘটনাটি ঘটে। নিহত মোনায়েম হোসেন কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের মৃত শাহাজুদ্দীন গাইনের ছেলে।

নিহতের ভাই ইউপি সদস্য গোলাম কাইয়ুম গাইন জানান, আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর বিলে প্রায় ২২ বিঘা জমির একটি মৎস্য ঘের নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোনায়েম হোসেন সানা ও ইউপি সদস্য নজরুল ইসলাম গাইনের মধ্যে ২০ বছর ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে নজরুল ইসলামের দখলে থাকা ঘেরটি চেয়ারম্যান সানার গ্রুপের লিটন সানা ও হবি মোল্যাসহ ৪০-৪৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে দখলে নেয়। এরপর বুধবার সকালে ইউপি সদস্য নজরুল ও তার লোকজন ঘেরটির পুনর্দখল করে। চেয়ারম্যানের লোকজন পালিয়ে যাওয়ার সময় নজরুলের পক্ষের লোক মোনায়েম হোসেনকে একা পেয়ে পেছন থেকে মাথায় দা দিয়ে সজোরে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে, খুলনা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের চাচা রুহুল আমিন গাইন বাদী হয়ে থানার একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ইউপি চেয়ারম্যান মোনায়েম হোসেন সানা জানান, এ ঘটনায় আমি জড়িত নয়। সাবেক ইউপি সদস্য হারুন ওই ঘের দখল নিতে গেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আইএ/
সম্পর্কিত
নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগের সহসভাপতি মিন্টু গ্রেফতার
ইজিএন আন্তর্জাতিক ফেলোশিপ পেলেন বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান
হারানো ২৪টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলো পুলিশ
সর্বশেষ খবর
রাজধানীতে নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীতে নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের হামলা-সংঘর্ষ, আহত ১২
নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের হামলা-সংঘর্ষ, আহত ১২
ইরান-মার্কিন চুক্তির ১ সপ্তাহ: সুফল পাচ্ছে কারা
ইরান-মার্কিন চুক্তির ১ সপ্তাহ: সুফল পাচ্ছে কারা
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’