ফতুল্লায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ মে ২০১৯, ১২:১৭আপডেট : ০২ মে ২০১৯, ১২:১৮

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় সোহেলী বেগম (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গালে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী রাব্বি মিয়াকে (২২) আটক করেছে পুলিশ। বুধবার (১ মে) ভোরে পাগলা নন্দলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।

নিহত সোহেলী বেগম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার তিলছড়া গ্রামের ভ্যানচালক সিরাজ সিকদারের মেয়ে।

সোহেলীর বাবা সিরাজ সিকদার জানান, সোহেলী ও রাব্বি মিয়া নন্দলালপুর এলাকায় প্রাইম টেক্সটাইলে কাজ করতো। বিয়ের আগেই দু’জনের পরিচয় হয়। রাব্বি তার বাবা-মাকে দিয়ে সোহেলীর বিয়ের প্রস্তাব পাঠায়। বিয়ের পর থেকে তারা নন্দলালপুর এলাকার হানিফ মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। এরপর সোহেলী চাকুরি ছেড়ে দেয় ও রাব্বি রাজমিস্ত্রীর কাজ শুরু করে। তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক ছিল। কেন এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা আমার বোধগম্য নয়।

ফতুল্লা মডেল থানার এসআই আব্দুল করিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় আঘাতের দাগ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে প্রথমে মারধর ও পরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৬ জুলাই 
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৬ জুলাই 
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর: স্বাধীন পররাষ্ট্রনীতির পরীক্ষা 
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর: স্বাধীন পররাষ্ট্রনীতির পরীক্ষা 
‘দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে’  
‘দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে’  
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
সর্বাধিক পঠিত
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
ভরিতে ৫৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম
ভরিতে ৫৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা