লালমনিরহাটে কালবৈশাখীর তাণ্ডবে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

লালমনিরহাট প্রতিনিধি
০৩ মে ২০১৯, ০১:১৮ আপডেট : ০৩ মে ২০১৯, ০৯:২১

লালমনিরহাট লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। তবে ঝড়ে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান এসব তথ্য জানিয়েছেন।

কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরত মদাতী এলাকার বাসিন্দা দিপালী রানী রায় ও মকবুল হোসেন জানান, কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে তাদের বাড়িঘর উড়ে গেছে। কোনোকিছু রক্ষা করা সম্ভব হয়নি। এখন প্রতিবেশিদের বাড়িতে  তারা আশ্রয় নিয়েছেন।  

মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, ‘হঠাৎই কোন কিছু বুঝে ওঠার আগে প্রবল বেগে ঝড়ের তাণ্ডব শুরু হয়। ঝড়টি মদাতী ইউনিয়নের ওপর দিয়ে ভোটমারী ইউনিয়নের তিস্তা নদীর দিকে অগ্রসর হয়। এসময় দেড় শতাধিকের ওপর কাচা ও টিনশেডের বাড়িঘর বিধ্বস্ত হয়ে পড়ে। গাছপালার পাশাপাশি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এসবের তালিকা করার কাজ চলছে।’

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান বলেন, ঝড়ের পর বৃহস্পতিবার রাতেই কিছু এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করার জন্য সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার সরেজমিনে অন্যান্য  এলাকা পরিদর্শন করা হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
চাকরি পেলেন ছাত্রদল নেতা, প্রক্সিতে ক্লাস করান ‘মামা’: বেতন ভাগাভাগি
চাকরি পেলেন ছাত্রদল নেতা, প্রক্সিতে ক্লাস করান ‘মামা’: বেতন ভাগাভাগি
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ইন্দোনেশিয়াতে নাইটক্লাব-কান্ডে তদন্তের দায়িত্বে সভাপতি নিজেই
ইন্দোনেশিয়াতে নাইটক্লাব-কান্ডে তদন্তের দায়িত্বে সভাপতি নিজেই
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ