রাঙামাটিতে দুই আলোকচিত্রীর পাখি প্রদর্শনী

রাঙামাটি প্রতিনিধি
০৪ মে ২০১৯, ০৬:০৪ আপডেট : ০৪ মে ২০১৯, ০৬:১৭

রাঙামাটিতে দুই আলোকচিত্রীর পাখি প্রদর্শনী ‘বনের পাখি থাকুক বনে-নিরাপদে’ এই স্লোগানে পাহাড়ের পাখি রক্ষায় রাঙামাটিতে অনুষ্ঠিত হচ্ছে ‘সেভ দ্য বার্ডস অব হিল’ শীর্ষক ছবি প্রদর্শনী। দুই তরুণ আলোকচিত্রী সমির মল্লিক ও সবুজ চাকমার তোলা পাহাড়ের বিপন্ন কয়েক প্রজাতির পাখিসহ ৪০টিরও বেশি পাখি এই প্রদর্শনীতে স্থান পাচ্ছে। পাহাড়ের হারিয়ে যাওয়া পাখি রক্ষা এবং পাখি শিকার বন্ধে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় রাঙামাটি শহরের ‘গরবা রেস্টুরন্ট এন্ড আর্ট গ্যালারি’তে এ ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়। উদ্বোধন করেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি বিষয়ক তরুণ লেখক মোকারম হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ বিশ্বাস।

প্রদর্শনীতে রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন জনপদ থেকে তোলা নানা রকমের পাখির ছবি তুলে ধরা হয়। দুই দিনব্যাপী এই আয়োজন শেষ হবে শনিবার রাত ৮টায়।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বন ধ্বংস ও শিকারিদের উৎখাতে হারিয়ে যাচ্ছে পাখিদের সংসার। ইতোমধ্যেই অনেক পাখি হারিয়ে গেছে। পাহাড়ের এই পাখি প্রদর্শনীর মাধ্যমে পাখির প্রতি সচেতনতা তৈরি হবে।

ছবি প্রদর্শনী প্রসঙ্গে আলোকচিত্রী সমীর মল্লিক জানান, ‘সবুজ বনানী ও উপত্যকা ঘেরা অনিন্দ্য সৌন্দর্য্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম। নানা প্রজাতির পশু পাখির নিশ্চিন্ত আবাসভূমি ছিল পাহাড়। দিগন্তব্যাপী পাহাড়ের ভাঁজগুলো ও উচ্ছ্বসিত হতো পাখিদের কলতানে। সবুজ অরণ্য ছিল পাখিদের অভয়ারণ্য। আজ শিকারীদের দৌরাত্ম্যে হারিয়ে যাচ্ছে পাখিদের সংসার। পাহাড় উজাড় করে বিরানভূমি গড়ে উঠছে। ইতোমধ্যে বিলুপ্তির পথে বেশ কয়েক প্রজাতির পাখি। পার্বত্য চট্টগ্রাম হোক পাখির নিশ্চিন্ত আশ্রয় এমন চিন্তাভাবনা থেকেই আমাদের এই আয়োজন।’

/এমপি/
সম্পর্কিত
উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬
১০ হাজার রুপি বেতনের তরুণের অ্যাকাউন্টে ১০ হাজার কোটি রুপি!
যুদ্ধজাহাজে স্টিলথ ড্রোনের উড্ডয়ন-অবতরণে সফল চীন
সর্বশেষ খবর
মানুষের জীবন বদলের গল্প নিয়ে ‘সুখ ফুটেছে মুখের রেখায়’ প্রদর্শনী শুরু
মানুষের জীবন বদলের গল্প নিয়ে ‘সুখ ফুটেছে মুখের রেখায়’ প্রদর্শনী শুরু
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে হ্যালোইন: দিনটি ঘিরে ঢাকায় যত আয়োজন
বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে হ্যালোইন: দিনটি ঘিরে ঢাকায় যত আয়োজন
ইনানীতে গ্যাসের সঙ্গে বেরিয়ে আসছে তেলও, আগুন আরও কতদিন জ্বলবে
ইনানীতে গ্যাসের সঙ্গে বেরিয়ে আসছে তেলও, আগুন আরও কতদিন জ্বলবে
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়