হরিরামপুরে শিশু ধর্ষণের মামলায় বৃদ্ধ গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ মে ২০১৯, ২১:৩৩আপডেট : ০৪ মে ২০১৯, ২১:৩৩

মানিকগঞ্জ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত কিফাজ উদ্দিন সম্পর্কে ওই শিশুর নিকটাত্মীয়। শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

শনিবার (৪ মে) হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অভিযুক্ত কিফাজ উদ্দিনকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. লুৎফর রহমান বলেন, ‘শিশুটির পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। শিগগিরিই রিপোর্ট দেওয়া হবে।’

শিশুটির মা জানান, ষাটোর্ধ্ব বৃদ্ধ কিফাজ উদ্দিন সম্পর্কে শিশুটির চাচাতো দাদা। একই বাড়িতে বাস করেন তারা। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে তিনি মেয়েকে বাড়িতে রেখে পাশের বাড়িতে গিয়েছিলেন। এসময় কিফাজ উদ্দিন মেয়েকে ধর্ষণ করে। কিছুক্ষণ পর মেয়ের বাবা বাজার থেকে বাড়িতে এসে মেয়ের চিৎকার শুনে হাতে নাতে কিফাজ উদ্দিনকে ধরে ফেলেন। পরে থানায় খবর দিলে রাতেই পুলিশ তাকে আটক করে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন