মসজিদে জুতা রাখা নিয়ে বিবাদ, ছুরি দিয়ে মামাতো ভাইকে হত্যা

মাদারীপুর প্রতিনিধি
০৮ মে ২০১৯, ০২:৪৮আপডেট : ০৮ মে ২০১৯, ১৭:০০

মাদারীপুর

রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি গ্রামে মঙ্গলবার (৭ মে) রাত সাড়ে ৮টার দিকে তারাবির নামাজের সময় মসজিদে জুতা রাখা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে ছুরি দিয়ে কুপিয়ে একজনকে হত্যা করা হয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, মসজিদে জুতা রাখা নিয়ে মঠবাড়ি গ্রামের মজিবর রহমানের (৫২) সঙ্গে ফুফাতো ভাই লিংকন (২৬) ও শিহাবের (২৮) বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে তারা দুজন মজিবরের পেটে ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মজিবর মারা যান। ঘটনার পর শিহাব ও লিংকন পালিয়ে যায়।
পুলিশ সুপার জানান, ঘটনার সঙ্গে জড়িত ছিল এমন একজনকে স্থানীয়রা আটক করে। ওই ব্যক্তিকে রাজৈর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। মূল অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রসঙ্গত, নিহত মজিবরের সঙ্গে তার ফুফাতো ভাইদের আগে থেকেই বিরোধ ছিল। এর আগে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন