শাহাজাদপুরের কাছারি বাড়িতে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ মে ২০১৯, ১৫:২৫ আপডেট : ০৮ মে ২০১৯, ১৫:২৫

শাহাজাদপুরের কাছারি বাড়িতে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শুরু সিরাজগঞ্জের শাহাজাদপুরের কাছারি বাড়িতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দুই দিনব্যাপী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী। জন্মজয়ন্তী উপলক্ষে কাছারি বাড়ি প্রাঙ্গণ ও মিলনায়তনে রবীন্দ্র ভক্তদের উপচে পড়া ভিড় যেন মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের প্রথম দিনে রবীন্দ্র আলোচনা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন, আবৃতি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয় দিনেও আলোচনা, সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে।

প্রথমি দিনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার আহমেদ শামীমের সভাপতিত্বে স্থানীয় সাংসদ হাসিবুর রহমান স্বপন, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান ও ইউএনও নাজমুল হোসাইন খানসহ অন্যরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথি জুনাইদ আহমেদ পলক বলেন, ‘১৯১৩ সালে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল বিজয়ী হয়ে প্রথম বাংলা ভাষা ও ভাঙালিকে বিশ্বের দরবারে পরিচিত করেছেন। বিশ্ব সাহিত্য, শান্তি, কর্ম, ও সৃষ্টিতে তার ভূমিকা অনবদ্ধ। বাংলাদেশের স্বাধীনতা অর্জনেও তার ভূমিকা অপরিসীম।’

তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রতি সম্মান জানিয়ে তার লেখা আমার সোনার বাংলা গানটিকে জাতীয় সঙ্গীত মনোনীত করেছিলেন। তার প্রতি আমরা কৃতজ্ঞ। সুন্দর ও শান্তিময় পৃথিবী গড়তে তার দেখানো পথ আমাদের অনুসরণ করতে হবে। এজন্য স্মৃতি বিজরিত শাহজাদপুরে সাড়াবিশ্বে রবীন্দ্র চর্চার দ্বার উম্মোচনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

বুধবার সকালে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পিরা। আবৃত্তি পরিবেশন করে বর্ণমালা, অক্ষর ও উচ্চারণ আবৃত্তি সংগঠনের শিল্পীরা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে নাবিল গ্রুপের ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা
রাজশাহীতে নাবিল গ্রুপের ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা
ইরানকে আর হামলার লক্ষ্যবস্তু করতে চান না ট্রাম্প?
ইরানকে আর হামলার লক্ষ্যবস্তু করতে চান না ট্রাম্প?
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী ও ২১ জনকে সাময়িক বহিষ্কার
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী ও ২১ জনকে সাময়িক বহিষ্কার
রসিকতা করে ভারতের কোচ বললেন, ‘ভিএআরকে ঘৃণা করি’
রসিকতা করে ভারতের কোচ বললেন, ‘ভিএআরকে ঘৃণা করি’
সর্বাধিক পঠিত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা