আঙ্গুরে ফরমালিন, দোকানদারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ মে ২০১৯, ১৭:২৯আপডেট : ০৮ মে ২০১৯, ১৭:৩১

আঙ্গুর চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার এক ফল দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ মে) সকাল ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এ জরিমানা করেন।

রেজওয়ানা আফরিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। একটি ফল দোকানে থাকা আঙ্গুর ফলে ফরমালিন মেশানোর প্রমাণ পাই। এ ঘটনায় ওই দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওজনে কম দেওয়ায় একটি চালের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ।’

দোকানদার গিয়াস উদ্দিন ফলে ফরমালিন মিশিয়েছেন কিনা জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন বলেন, ‘গিয়াস উদ্দিন জানিয়েছেন, তিনি ফলমন্ডি (ফলের আড়ত) থেকে ফল কিনে এনেছেন। তিনি ফরমালিন মেশাননি।’

তাহলে দোকানদারকে কেন জরিমানা করা হলো জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন বলেন, ‘তিনি মূল্য তালিকা টানাননি। এছাড়া তাকে সতর্ক করার জন্য জরিমানা করা হয়েছে।’

একই দিন নগরীর আতুরার ডিপো এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েকটি দোকানে মূল্য তালিকা না থাকা ও মাংসের দাম বৃদ্ধির কারণে তিনটি দোকানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের