নুসরাত হত্যা মামলার তিন আসামি ফের রিমান্ডে

ফেনী প্রতিনিধি
০৮ মে ২০১৯, ১৮:২৬ আপডেট : ০৮ মে ২০১৯, ১৮:২৬

নুসরাত হত্যা মামলার তিন আসামি ফের রিমান্ডে

নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত তিন আসামি শাহাদাত হোসেন শামীম, জাবেদ হোসেন ও মো.জোবায়েরকে একদিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।  বুধবার (৮ মে) বিকালে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন।

তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন,‘নুসরাত হত্যা মামলার আলামত উদ্ধারসহ তা শনাক্ত করার জন্য আসামি শাহাদাত হোসেন শামীম, জাবেদ হোসেন ও মো.জোবায়েরের তৃতীয় দফা তিন দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। বুধবার আদালত  শুনানি শেষে তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করে। এর আগে তারা তিনজনই আদালতে স্বীকারোক্তিমূরক জবানবন্দি দিয়েছে।  

নুসরাত হত্যা মামলায় এ পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১৮ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর হয়েছে। তাদের মধ্যে এই মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১২ জন নুসরাত হত্যা সঙ্গে সরাসরি সম্পৃক্ততা থাকার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূএ জানায়,গত ৬ এপ্রিল সকালে নুসরাত জাহান রাফির হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। পরে ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান। এ ঘটনায় অধ্যক্ষ সিরাজ উদদৌলা, পৌর কাউন্সিলর মাকসুদ আলমসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান।
এর আগে ওই ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগে অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে গ্রেফতার করে পুলিশ। সে ঘটনার পর থেকে তিনি কারাগারে আছেন। যৌন নিপীড়নের ঘটনায় রাফির মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। ওই মামলা তুলে নিতে অস্বীকৃতি জানানোয় রাফির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বদলে যাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য: পণ্য যাচ্ছে কম, আসছে বেশি
বদলে যাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য: পণ্য যাচ্ছে কম, আসছে বেশি
মেসি নেই, এবার যে পথে হাঁটবে আর্জেন্টিনা
মেসি নেই, এবার যে পথে হাঁটবে আর্জেন্টিনা
আনুশকা মাঠে থাকলেই কোহলির পারফরম্যান্স ভালো হতো: রবি শাস্ত্রী
আনুশকা মাঠে থাকলেই কোহলির পারফরম্যান্স ভালো হতো: রবি শাস্ত্রী
জেন জি’র কাছে ফোনকল কি সত্যিই আতঙ্কের?
জেন জি’র কাছে ফোনকল কি সত্যিই আতঙ্কের?
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ