যশোরে ৮টি ককটেলসহ তিন তরুণ আটক

যশোর প্রতিনিধি
০৯ মে ২০১৯, ১৩:০৫আপডেট : ০৯ মে ২০১৯, ১৩:০৬

ককটেলসহ আটক তিন তরুণ যশোর জেলা গোয়েন্দা (ডিবি ) পুলিশ ৮টি ককটেলসহ তিন তরুণকে আটক করেছে। বুধবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারের পেছন থেকে তাদের আটক করা হয়। ডিবির এসআই বিপ্লব রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ওই দিন তরুণ হলো—রাসেল (২০), রানা (১৯) ও নুরন্নবী (২০)। রাসেল শহরের ঘোপ সেন্ট্রাল রোড, রানা ঘোপ জেল রোড ও নুরন্নবী ঘোপ নওয়াপাড়া রোডের বাসিন্দা।

ডিবির এসআই বিপ্লব রায় জানান, তাদের কাছে খবর ছিল কয়েকজন বোমা নিয়ে শহরে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। এ ধরনের খবরের ভিত্তিতে ঘোপ সেন্ট্রাল রোডে পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারের পেছন থেকে আটটি তাজা ককটেলসহ তিনজনকে আটক করা হয়।

ডিবির ওসি মারুফ আহমেদ বলেন, ‘এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
উপজেলাটিতে এক সপ্তাহে কুকুরের কামড়ে আহত ১১০
উপজেলাটিতে এক সপ্তাহে কুকুরের কামড়ে আহত ১১০
ব্রিটিশ এয়ারওয়েজের পাইলটরা বছরে কত বেতন পান?
ব্রিটিশ এয়ারওয়েজের পাইলটরা বছরে কত বেতন পান?
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি