ঝুঁকিপূর্ণ ভবনে শিশুদের পাঠদান

টাঙ্গাইল প্রতিনিধি
১১ মে ২০১৯, ১১:৫৯ আপডেট : ১১ মে ২০১৯, ১১:৫৯

  টাঙ্গাইলে ঝুকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান

টাঙ্গাইলের সখীপুরে একটি ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে শিশু শিক্ষার্থীদের পাঠদান। ভবনের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ফাটলসহ পলেস্তারা উঠে গেছে। ক্লাস চলাকালীন সময় পলেস্তারা পড়ে যাচ্ছে বলে দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। উপজেলার বেতুয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অবস্থার মধ্যে ক্লাস করছেন শিক্ষার্থীরা। এদিকে সামান্য বৃষ্টি হলেই ওই বিদ্যালয়ের ফ্লোর পানিতে ডুবে যায়। বিষয়টি সংশ্লিষ্ট দফতর বারবার জানালেও তারা কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে জানা গেছে।

জানা যায়, উপজেলার বেতুয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩-৯৪ সালে ৪ কক্ষ বিশিষ্ট ওই ভবনটি নির্মাণ করা হয়। এ বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শতাধিক শিক্ষার্থী রয়েছে। ওই ভবনের ঢালাই ভেঙে বিভিন্ন স্থানে রড বের হয়ে গেছে। বর্তমানে ভবনের প্রতিটি জয়েন্টে জয়েন্টে ফাটল দেখা দিয়েছে। যে কোনও সময় ওই ভবনটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান মিয়া বলেন,‘বিদ্যালয় ভবনের ছাদ, পিলার ও ভীম ফেঁটে গেছে। জীবনের ঝুঁকি নিয়েই শিশু শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে। ক্লাসকালে অনেক সময় পলেস্তারা খসে যায়। তাই আতঙ্কের মধ্যে ক্লাস চলছে।’

বেতুয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্রে দাশ বলেন,‘উপজেলা প্রকৌশলীকে নিয়ে ওই বিদ্যালয়টি পরিদর্শন করেছি। ওই বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ তালিকায় ধরা হয়েছে। উপজেলায় আরও কয়েকটি বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে, সেগুলোর তালিকা করা হচ্ছে। তালিক করা শেষ হলেই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!