সাভারে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১

সাভার প্রতিনিধি
১১ মে ২০১৯, ১২:৫৯আপডেট : ১১ মে ২০১৯, ১৩:৩২

মাইক্রবাস উল্টে খাদে, হাতিলের এক কর্মকর্তা নিহত

সাভারে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আমেনা আক্তার হিমু (২৭) নামে হাতিলের এক কর্মকর্তা নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে। শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমেনার বাড়ি কুমিল্লায়। হাতিলের জুনিয়র অ্যাকাউন্স অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও ঢাকা থেকে মাইক্রোবাসটি স্টাফদের নিয়ে আশুলিয়ার জিরানীরে হাতিলের কারখানার উদ্দেশে রওনা দেয়।  মাইক্রোবাসটি ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় মাক্রোবাসের ছয় যাত্রী গুরুতর হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে এক নারী কর্মকর্তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
এবার বদলে যেতে পারে পাবনার চেহারা, আসছে মেগা প্রকল্প, চালু হচ্ছে ট্রেন
এবার বদলে যেতে পারে পাবনার চেহারা, আসছে মেগা প্রকল্প, চালু হচ্ছে ট্রেন
বিদেশি বিনিয়োগে প্রত্যাশা ও বাস্তবতার ফারাক, আশিক চৌধুরী কতটা সফল
বিদেশি বিনিয়োগে প্রত্যাশা ও বাস্তবতার ফারাক, আশিক চৌধুরী কতটা সফল
‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’
‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’
সর্বাধিক পঠিত
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা