কালীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ২

ঝিনাইদহ প্রতিনিধি
১১ মে ২০১৯, ১৪:০৫আপডেট : ১১ মে ২০১৯, ১৪:১১

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই আসামি ঝিনাইদহের কালীগঞ্জের বলিদাপাড়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় তিন যুবকের নামে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১১ মে) দুপুরে ধর্ষিতার বাবা বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হচ্ছে, কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের বদর উদ্দীনের ছেলে খায়রুল ইসলাম (২২),  একই গ্রামের মৃত রবিউল ইসলাম নবীর ছেলে গোলাম মোর্তুজা বাপ্পি (২৪) ও রবিউল ইসলামের ছেলে জাকারিয়া ওরফে টুটুল (২৩)। এর মধ্যে খায়রুল ও গোলাম মোর্তুজা বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল রাতে খায়রুল ইসলাম স্কুলছাত্রীকে বিয়ে করার কথা বলে ডেকে এনে বাপ্পি ও টুটুলের সহযোগিতায় ধর্ষণ করে। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদি হয়ে  কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইন-২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(১)/৩০ ধারায় ৩ যুবককে আসামি করে মামলা দায়ের করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বলেন, এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় তিন জনের নামে মামলা হয়েছে। পুলিশ দুই জনকে আটক করেছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা করছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও আরাঘচি
সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও আরাঘচি
মোহাম্মদপুর রাতারাতি অপরাধমুক্ত করা সম্ভব নয়, পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
মোহাম্মদপুর রাতারাতি অপরাধমুক্ত করা সম্ভব নয়, পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ জুন ঘিরে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ জুন ঘিরে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জামায়াত গণতন্ত্রই বিশ্বাস করে না: মির্জা ফখরুল
জামায়াত গণতন্ত্রই বিশ্বাস করে না: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
এবার স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব, প্রতিমন্ত্রীর মানা
এবার স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব, প্রতিমন্ত্রীর মানা