খুলনায় পাটকল শ্রমিককে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি
১৩ মে ২০১৯, ১০:৫৮আপডেট : ১৩ মে ২০১৯, ১১:৩০

খুলনা

খুলনার দিঘলিয়া উপজেলার দেয়ারা এলাকায় ওয়াপদা বাঁধের ওপর বেসরকারি পাটকল শ্রমিক খলিল মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১২ মে) রাতে এই ঘটনা ঘটে। দিঘলিয়া থানার এসআই মো. ইমরান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রবিবার রাত ২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত দেয়ারা বাঁধের ওপর খলিলকে কুপিয়ে আহত করে। এ সময় খলিল চোর চোর বলে চিৎকার করলে তারা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন এসে খলিলকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই মো. ইমরান আরও বলেন, ‘২ বছর আগে খলিল র‌্যাবের সোর্স হিসেবে কাজ করত। এরপর সে ওই কাজ ছেড়ে বেসরকারি লক্ষ্মণ জুট মিলে কাজ নেয়। গত সপ্তাহে খলিল গ্লোরি জুট মিলে যোগদান করেছিল।’
তিনি বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনও সন্দেহভাজন আটক হয়নি। পুলিশ এ হত্যাকাণ্ডের মোটিভ উদঘাটনে তৎপর রয়েছে।’

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন আফরোজা আব্বাস
চিন্ময় কৃষ্ণ দাসের মা মারা গেছেন
চিন্ময় কৃষ্ণ দাসের মা মারা গেছেন
হুথিদের লাগাম টানতে ইরানকে পাকিস্তানের সতর্কবার্তা
হুথিদের লাগাম টানতে ইরানকে পাকিস্তানের সতর্কবার্তা
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট