যশোরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

যশোর প্রতিনিধি
১৩ মে ২০১৯, ১১:৩৪আপডেট : ১৩ মে ২০১৯, ১২:২১

যশোর

ট্রাকের ধাক্কায় ইমতিয়াজ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইল বাজারে এই দুর্ঘটনা ঘটে।

মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

নিহত ইমতিয়াজ যশোর সদরের সাতমাইল আবদুল বারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়তো। সে সাতমাইল বাজারের বাসিন্দা জুলফিকার আলীর ছেলে।

নিহতের খালাতো ভাই ইমরান বলেন, ‘আজ সকালে ইমতিয়াজ সাতমাইল বাজার এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় যশোর থেকে ঝিনাইদহমুখী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আমরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক তখন তাকে মৃত ঘোষণা করেন।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, ‘হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে।’

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনে আগুন 
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনে আগুন 
দিনের ১৪ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: কমেছে আয়, কীভাবে চলবে সংসার
দিনের ১৪ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: কমেছে আয়, কীভাবে চলবে সংসার
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
লেভানডফস্কির সঙ্গে লড়াইয়ে মেসির নতুন কীর্তি
লেভানডফস্কির সঙ্গে লড়াইয়ে মেসির নতুন কীর্তি
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে