তানিয়া হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি
১৩ মে ২০১৯, ১৩:০০ আপডেট : ১৩ মে ২০১৯, ১৩:০৪

তানিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন কিশোরগঞ্জের বাজিতপুরে নার্স তানিয়াকে বাসের ভেতর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) সকালে স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) ও রাঙামাটি জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে রাঙামাটি জেনারেল হাসপাতালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে রাঙামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শুভ্রা রানী বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর খান। মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ কৃষ্ণা চাকমাত, সিনিয়র স্টাফ নার্স শাহিদা আক্তার, মিন্টু তালুকদার, মাসুদুর রহমান তালুকদারসহ রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্মরত নার্সরা।  

এসময় বক্তরা বলেন, নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এখনো তৈরি করা যায়নি। এটা আসলে একদিনে সম্ভব না। নারীদের কর্মক্ষেত্রে স্বাধীনতার পাশাপাশি তাদের নিরাপদ চলাফেরা নিশ্চিত করতে হবে। তানিয়াকে যারা  ধর্ষণ করে হত্যা করেছে তাদের ফাঁসির দাবি জানাই।ধর্ষণকারীদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিজিটাল নিরাপত্তায় যাত্রা শুরু করলো ‘সাইবার পুলিশ ইউনিট’
ডিজিটাল নিরাপত্তায় যাত্রা শুরু করলো ‘সাইবার পুলিশ ইউনিট’
সরকারি হাসপাতালের চলন্ত ফ্যান খুলে পড়লো চিকিৎসকের ওপরে
সরকারি হাসপাতালের চলন্ত ফ্যান খুলে পড়লো চিকিৎসকের ওপরে
এআই গবেষণায় তরুণদের নীতি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: স্বপন
এআই গবেষণায় তরুণদের নীতি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: স্বপন
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি