সিলেটের সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করলেন চিকিৎসক

সিলেট প্রতিনিধি
১৪ মে ২০১৯, ১০:৪৫আপডেট : ১৪ মে ২০১৯, ১৩:৫২

ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন চৌধুরী

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন চৌধুরীকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে সোমবার রাতে মামলা হয়েছে। উইমেন্স মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. নাজিফা আনজুম নিশাতকে ধর্ষণ ও ছোরা দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে কোতোয়ালি থানায় মামলাটি করেন ওই হাসপাতালের পরিচালক ডা.ফেরদৌস হাসান।

এর আগে গত শনিবার (১১ মে) ইন্টার্ন চিকিৎসক ডা. নাজিফা আনজুম নিশাতের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (নং-৬১৭ দায়ের) করেছিলেন ডা. ফেরদৌস হাসান।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা।

তিনি জানান, ইন্টার্ন চিকিৎসক ডা. নাজিফাকে ধর্ষণ ও ছোরা দেখিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে সারোয়ার হোসেনকে প্রধান আসামি করে থানায় মামলা করা হয়। মামলায় ১২ জন চিকিৎসককে সাক্ষী হিসেবে রাখা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ মে) বিকালে ১০-১৫ জন ছাত্রলীগ নেতাকর্মী পেটের পীড়ায় ভোগায় একজনকে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় রোগীর সঙ্গে একজন থেকে বাকিদের বাইরে যেতে বলেন কর্তব্যরত চিকিৎসক। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চিকিৎসকের ওপর চড়াও হন ছাত্রলীগ নেতাকর্মীরা। তখন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সারোয়ার হোসেন চিকিৎসক নাজিফা আনজুম নিশাতকে ছুরি দেখিয়ে হত্যা ও ধর্ষণের হুমকি দেন বলে অভিযোগ করেছেন ওই চিকিৎসক। নিশাত নিজের ফেসবুক আইডিতে বিষয়টি উল্লেখ করে পোস্ট দিলে এনিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেহেরপুরে এনসিপির সমাবেশস্থল থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুরে এনসিপির সমাবেশস্থল থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
সিএনজি পাম্প মালিকদের ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার
সিএনজি পাম্প মালিকদের ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার
পর্যটন অর্থনীতি বদলে দিতে পারে বাংলাদেশ
পর্যটন অর্থনীতি বদলে দিতে পারে বাংলাদেশ
রোনালদোর নতুন চমক, এবার পর্দায় দেখা যাবে সিআরসেভেনকে
রোনালদোর নতুন চমক, এবার পর্দায় দেখা যাবে সিআরসেভেনকে
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত