ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ মে ২০১৯, ১০:৩০আপডেট : ১৪ মে ২০১৯, ১০:৪৪

ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন বাংলাবাজার এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সিটি করপোরেশনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ মে)এ ঘটনা ঘটে। 

বায়েজিদ বোস্তামি থানার ওসি আতাউর রহমান খন্দকার এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে বলে তিনি জানান। তাদের মধ্যে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আতাউর রহমান বলেন, সোমবার বিকালে বাংলাবাজার এলাকায় সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যান সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার। এসময় দুর্বৃত্তরা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা দেয়। একপর্যায়ে তারা ম্যাজিস্ট্রেটের গাড়ির গ্লাস ভাঙচুর করে। এসময় পুলিশ সদস্যরা তাদের নিবৃত্ত করতে গেলে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় এএসআই মুজিবুরসহ চার পুলিশ সদস্য আহত হন। পরে থানা থেকে বাড়তি পুলিশ পাঠিয়ে ছয়জনে আটক করা হয়। এর মধ্যে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

আটক ছয়জন হলেন, রাব্বি, জাহাঙ্গীর ও লিটন, আবুল হাসেম, সাগর ও সুমন। এদের মধ্যে রাব্বি, জাহাঙ্গীর ও লিটনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে । অপর তিনজন থানা হেফাজতে রয়েছন। 

হামলার বিষয়টি স্বীকার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘বাংলাবাজারে সড়কের পাশে গড়ে তোলা অবৈধ দোকান উচ্ছেদ করতে গেলে কতিপয় দুস্কৃতকারী আমাদের বাধা দেয়। এসময় তারা আমার গাড়ির গ্লাস ভাঙচুর করে। পুলিশ এসে তাদের নিবৃত করে। পরে আমরা অভিযান চালিয়ে কয়েকটি দোকান উচ্ছেদ করি। মঙ্গলবার অভিযান চালিয়ে অপর দোকানগুলো উচ্ছেদ করা হবে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আট বছর ধরে বিচার চাইছি, এবার ন্যায়বিচার চাই’, বললেন একরামের স্ত্রী
‘আট বছর ধরে বিচার চাইছি, এবার ন্যায়বিচার চাই’, বললেন একরামের স্ত্রী
ডিএমপির অভিযানে ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫
ডিএমপির অভিযানে ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’