পাবনায় বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত ১

পাবনা প্রতিনিধি
১৪ মে ২০১৯, ১১:১৪আপডেট : ১৪ মে ২০১৯, ১১:২৭

বন্দুকযুদ্ধ পাবনার ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হাফিজুর রহমান তিতাস (৩৩) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভালবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

উপজেলার সাঁড়া ঝাউদিয়া এলাকায় সোমবার (১৩ মে) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তিতাসের বাড়ি উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাশেরবাঁদা গ্রামে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

পুলিশ জানান, গভীর রাতে সাঁড়া ঝাউদিয়া এলাকার একটি মাঠে মাদক ব্যবসায়ীরা মাদক ভাগাভাগি করছে খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রথমে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে এবং পরে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে তল্লাশি করে গুলিবিদ্ধ হাফিজুর রহমানকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী। তিনি জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাফিজুর রহমানের নামে বিস্ফোরক ও মাদকসহ ১৭টি মামলা আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদল নেতাকে হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা
যুবদল নেতাকে হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা
প্রবাসী কল্যাণ মন্ত্রীর ‘নীরব মালয়েশিয়া সফর’, এমডব্লিউএন’র উদ্বেগ
প্রবাসী কল্যাণ মন্ত্রীর ‘নীরব মালয়েশিয়া সফর’, এমডব্লিউএন’র উদ্বেগ
নাহিদ রানাকে খেলানোই কি কাল হলো? বিসিবির ব্যাখ্যায় নতুন মোড়
নাহিদ রানাকে খেলানোই কি কাল হলো? বিসিবির ব্যাখ্যায় নতুন মোড়
রাজধানী থেকে সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার
রাজধানী থেকে সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত