শিক্ষার মানোন্নয়ন প্রয়োজন: মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি
১৮ মে ২০১৯, ১৮:০৭আপডেট : ১৮ মে ২০১৯, ১৯:০৭

ঈদ উপহার বিতরণকালে এমপি মতিয়া চৌধুরী

সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন ‘শিক্ষার মানোন্নয়ন প্রয়োজন। গাধা পিটিয়ে ঘোড়া বানানো যায় না। গাধা গাধাই থাকে আর ঘোড়া ঘোড়াই থাকে। শিক্ষার মানোন্নয়ন না হলে আমরা আগামী দিনে পৃথিবীতে টিকতে পারবো না। কাজেই শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে।’

শনিবার (১৮ মে) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন তিনি। মতিয়া চৌধুরী এদিন নিজ তহবিল থেকে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া, মরিচপুরান ও নালিতাবাড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের টপ টেন মেধাবী মেয়ে শিক্ষার্থীদের মাঝে থ্রি-পিস ও প্রতি ইউনিয়নে ২০০ জন করে হতদরিদ্র নারীর মাঝে শাড়ি বিতরণ করেন ।

তিনি বলেন,’ আপনারা আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, যেন তিনি আরও সুন্দরভাবে দেশটাকে সাজাতে পারেন।’

ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু , উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, আছমত আরা আছমা, ফারুক আহমেদ বকুল, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক খন্দকার শফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আজাদ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

/এসএসএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ
রাবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ
টিভিতে আজকের খেলা (২৮ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ আগস্ট, ২০২৬)
রংপুরে ৪ খুন, তদন্ত নিয়ে অসন্তোষ গোলাম পরওয়ারের
রংপুরে ৪ খুন, তদন্ত নিয়ে অসন্তোষ গোলাম পরওয়ারের
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন