খাগড়াছড়িতে বজ্রাঘাতে মা ও ছেলের মৃত্যু, আহত ৩

খাগড়াছড়ি প্রতিনিধি
১৯ মে ২০১৯, ১২:২১আপডেট : ১৯ মে ২০১৯, ১২:২১

বজ্রাঘাত

খাগড়াছড়ির মাটিরাঙায় বজ্রাঘাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এসময় একই পরিবারের তিনজন আহত হয়েছে। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে বর্ণাল ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আব্দুল খালেকের স্ত্রী আয়েশা বিবি (৫০) ও ছেলে মো. মমিন (২০)। এ সময় আয়েশা বিবির মেয়ে আলিয়া বেগম (৩০)ও ছেলে আরাফাত হোসেন আহত হয়েছে। পৃথক ঘটনায় বেলতলী ইউনিয়নের খেদাছড়ার রাজিয়া খাতুন (৫৫) আহত হয়েছে। আহতরা সবাই মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

স্থানীয়রা জানায়, ভোরে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এ সময় বজ্রাঘাতে বাড়ির ভেতর থাকা একই পরিবারের চারজনের হতাহতের খবর শুনে স্থানীয়রা আহত ভাই-বোনকে উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।’  

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রকে ধর্ষণের অভিযোগে কারাগারে মাদ্রাসার পরিচালক
ছাত্রকে ধর্ষণের অভিযোগে কারাগারে মাদ্রাসার পরিচালক
জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮০৫ জন
জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮০৫ জন
ফিফা ওয়ার্ল্ড কাপ পেজে বাংলাদেশের ফুটবল উন্মাদনার ছবি
ফিফা ওয়ার্ল্ড কাপ পেজে বাংলাদেশের ফুটবল উন্মাদনার ছবি
চৈত্রে ফোটা জবা ফুল
চৈত্রে ফোটা জবা ফুল
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম