বরিশালে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণের অভিযোগে গ্রেফতার ১

বরিশাল প্রতিনিধি
১৯ মে ২০১৯, ১৬:৫২আপডেট : ১৯ মে ২০১৯, ১৭:২৯

রাকিব সরদার বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর ভিডিওচিত্র ধারণ এবং ওই ভিডিও স্বামীর কাছে পাঠানোর অভিযোগে করা মামলায় অভিযুক্ত রাকিব সরদারকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৯ মে) দুপুরে রাকিবকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান।

রাকিব উপজেলার পশ্চিম বেজহার গ্রামের শাহিন সরদারের ছেলে। রাকিবকে রবিবার ভোররাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাকিব সরদার দীর্ঘদিন যাবৎ প্রতিবেশী এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে (১৯) বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলো। তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৩০ এপ্রিল সে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণ করে। এ সময় রাকিবের সহযোগীরা ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে। ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে পুনরায় ধর্ষণের চেষ্টা চালায় রাকিব।

সর্বশেষ গত ১৪ মে ওই নগ্ন ছবি তার প্রবাসী স্বামীর ইমো নম্বরে পাঠিয়ে স্ত্রীকে গ্রহণ করতে নিষেধ করা হয়। তার নির্দেশ না মানলে স্ত্রীর নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় রাকিব। এ ঘটনায় গত ১৫ মে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রাকিব সরদারসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন ওই কলেজছাত্রী।

গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. তৌহিদুজ্জামান  জানান, মামলা দায়েরের পর রাকিব সরদারকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। রবিবার ভোররাতে রাকিবকে তার নিজবাড়ি থেকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
জাতীয় দলের ট্রায়ালে জাপানি সুকি, কত জন হলো প্রবাসী খেলোয়াড়
জাতীয় দলের ট্রায়ালে জাপানি সুকি, কত জন হলো প্রবাসী খেলোয়াড়
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন