কক্সবাজারে বজ্রাঘাতে শিশুসহ ৩ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
১৯ মে ২০১৯, ১৯:২৮আপডেট : ১৯ মে ২০১৯, ১৯:২৮

বজ্রাঘাত কক্সবাজারে পৃথক বজ্রাঘাতে শিশুসহ তিনজন নিহত হয়েছে। রবিবার (১৯ মে) দুপুর ২টার দিকে বজ্রাঘাতে রামু উপজেলায় সহোদর ভাই-বোনে এবং দুপুর ১২টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্পে এক রোহিঙ্গার মৃত্যু হয়।

নিহতরা হলো— রামুর খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া এলাকার মৌলভী নুরুল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন (১৫) ও তার ভাই আফনান (২) এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫ এর বাসিন্দা আব্দু শুক্কুর (৫২)।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনছুর জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। কালারপাড়া এলাকার মৌলভী নুরুল ইসলামের দুই সন্তান বৃষ্টির মধ্যে উঠনে খেলা করছিল। হঠৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫ এর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহমুদ মোর্শেদ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় রোহিঙ্গা আব্দু শুক্কুর ঘটনাস্থলে নিহত হন। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শুক্কুর ওই ক্যাম্পের সাব-ব্লক জি-৮ থাকতেন। তিনি ব্লক-সি এর আবদুল করিমের ছেলে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: সারজিস
গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: সারজিস
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন