‘মানুষের সেবা করতে গিয়ে জীবনও দিচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা’

রাজশাহী প্রতিনিধি
২২ মে ২০১৯, ০৬:০৪আপডেট : ২২ মে ২০১৯, ০৬:০৪

ফায়ার ফাইটারদের সঙ্গে হাত মেলান ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেছেন, ‘ফায়ার সার্ভিসের মূলমন্ত্র হচ্ছে গতি, সেবা, ত্যাগ। যা অন্য কোনও বাহিনীর মূলমন্ত্রে নেই। ফায়ার সার্ভিসের কর্মীরা এটা মাথায় রেখেই দেশ সেবায় কাজ করেন। অনেক সময় মানুষের সেবা করতে গিয়ে কেউ কেউ জীবনও দিচ্ছেন। কয়েকদিন আগে আমরা রানাকে হারিয়েছি। এফ আর টাওয়ারে আগুন দুর্ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে তার মৃত্যু হয়। তার অবদান জাতি চিরকাল মনে রাখবে।’

মঙ্গলবার (২১ মে) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর দফতর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ফায়ার সার্ভিস কর্মীদের উদ্দেশে ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন, ‘নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তাহলে নিজের ও সমাজের উন্নয়ন, সর্বোপরি দেশের উন্নয়ন হবে। যে কাজে ফাঁকি দেবে সে শুধু কাজেই নয়, নিজেকেও ফাঁকি দিলো।’

তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিস উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট আন্তরিক। এরই মধ্যে তিনি ফায়ার সার্ভিসের আধুনিক ট্রেনিং সেন্টার তৈরিতে অর্থ বরাদ্দ দিয়েছেন। তা দিয়ে গড়ে উঠছে অত্যাধুনিক ট্রেনিং সেন্টার। যেখানে ট্রেনিংয়ের মাধ্যমে আরও দক্ষতা বাড়বে ফায়ার ফাইটারদের। তারা সময়োপযোগী হয়ে গড়ে উঠবে।’

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন রাজশাহী সদর দফতর পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন— ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপরেশনাল ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহী সদর দফতরের উপ-পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক আব্দুর রশিদ, ভারপ্রাপ্ত ফোরম্যান আব্দুর রউফ ও সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
ফেবারিট হয়েই মাঠে এমবাপ্পেরা, ২০০২ এর স্মৃতি নিয়ে সেনেগাল
ফেবারিট হয়েই মাঠে এমবাপ্পেরা, ২০০২ এর স্মৃতি নিয়ে সেনেগাল
পুলিশের ওপর হামলা হলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে: ডিএম‌পি ক‌মিশনার
পুলিশের ওপর হামলা হলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে: ডিএম‌পি ক‌মিশনার
সমালোচনার মুখে পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটা বন্ধ
সমালোচনার মুখে পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটা বন্ধ
সর্বাধিক পঠিত
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা