যাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় বাসচালক কারাগারে

বরিশাল প্রতিনিধি
২৫ মে ২০১৯, ১৫:১৩আপডেট : ২৫ মে ২০১৯, ১৭:১৯

বাসচালক আল-আমিন

বরিশালের আগৈলঝাড়ার গোল্ডেন লাইন পরিবহনের এক বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় চালক আল-আমিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৫ মে) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মওদুদ আহমেদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আল-আমিন ফরিদপুরের কোতোয়ালী থানার রঘুনন্দনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। শুক্রবার (২৪ মে) রাতে তাকে গ্রেফতার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন জানান, উপজেলার পূর্ব পয়সা গ্রামে এক বান্ধবীর বাড়িতে এসেছিলেন ওই নারী। গত ১৮ মে রাত ৮টায় তিনি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা দেন। গাড়ি ছাড়ার পর বাসচালক আল-আমিন ওই নারীকে উত্ত্যক্ত করে। এক ফাঁকে সে ওই নারী যাত্রীর কাছে তার মোবাইল নম্বরও চায়। বাসটি রাজধানীর রায়েরবাজার বাসস্ট্যান্ডে পৌঁছায় শেষ রাতের দিকে। তখন অন্য যাত্রী ও হেলপার গাড়ি থেকে নেমে গেলেও নিরাপত্তার কথা চিন্তা করে ওই নারী সকাল হওয়ার অপেক্ষায় গাড়িতে বসে থাকেন। অভিযোগ আছে, ওই সময় তাকে ধর্ষণের চেষ্টা করে চালক আল-আমিন। তবে ওই নারীর চিৎকারে বাসস্ট্যান্ডের লোকজন ছুটে আসলে আল-আমিন পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার পর পরই ওই নারী তা তার বান্ধবীকে জানান। পরে শুক্রবার রাতে তার বান্ধবীর ভাই আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চালক আল-আমিনের বিরুদ্ধে মামলা করেন। পরে আগৈলঝাড়ার পয়সা বাসস্ট্যান্ড থেকে অভিযুক্ত চালক আল-আমিনকে গ্রেফতার করেন মামলার তদন্ত কর্মকর্তা এআই তৈয়বুর রহমান। এরপর আল-আমিনকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এমএ/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
মিরাজ বিশ্বমানের বোলার: ইমরান তাহির 
মিরাজ বিশ্বমানের বোলার: ইমরান তাহির 
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর