রাজবাড়ীতে অপহরণের তিন দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

রাজবাড়ী প্রতিনিধি
২৭ মে ২০১৯, ০৬:৫৭ আপডেট : ২৭ মে ২০১৯, ০৭:০১

রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় অপহরণের তিন দিন পর দশম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী আলামিন মোল্লা (২৪)-কে গ্রেফতার করা হয়। আলামিন বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের দোনাখালী গ্রামের এলবার মোল্লার ছেলে।

রবিবার (২৬ মে) বালিয়াকান্দি থানার এসআই অঙ্কুর কুমার ভট্টাচার্য্য এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দশম শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রীকে গত ২৭ এপ্রিল রাত ৮টার দিকে বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের দোনাখালী গ্রামের এলবার মোল্যার ছেলে আলামিন মোল্লা। ওই ছাত্রীর পিতা বাদী হয়ে রাজবাড়ী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ২২ মে বালিয়াকান্দি থানায় মামলা রেকর্ড হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৭টায় উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ৫ ঘণ্টা অভিযানের পর পাটক্ষেত থেকে সকাল ১১টায় অপহৃত ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করাসহ অপহরণকারী আলামিন মোল্যাকে গ্রেফতার করা হয়।

সোমবার ওই ছাত্রীকে রাজবাড়ী সদর হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা ও আসামিকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের জামিন স্থগিত
ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের জামিন স্থগিত
পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে এক হাজার ৪৩ ভরি স্বর্ণ, ১২‌ কে‌জি রুপা
পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে এক হাজার ৪৩ ভরি স্বর্ণ, ১২‌ কে‌জি রুপা
এআই চ্যাটবটের সঙ্গে বারবার চরম অপমানজনক আচরণে বন্ধ হবে সেবা
এআই চ্যাটবটের সঙ্গে বারবার চরম অপমানজনক আচরণে বন্ধ হবে সেবা
ঢাকা উদ্যানে উদ্ধার ৯ ককটেল নিষ্ক্রিয় করলো এসআরবি
ঢাকা উদ্যানে উদ্ধার ৯ ককটেল নিষ্ক্রিয় করলো এসআরবি
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ