চবিতে কর্মচারী নিয়োগে অনিয়ম, তদন্তে দুদক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ মে ২০১৯, ০৯:৩৬আপডেট : ২৮ মে ২০১৯, ১১:৪২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪২ কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠায় তা তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনিয়ম ও দুর্নীতি তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের বিভাগীয় পরিচালক আবদুল করিম।

তিনি বলেন, গত বছরের শেষ দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিপুলসংখ্যক কর্মচারী নিয়োগ দিয়েছে। ওই নিয়োগ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তে দুদক কাজ শুরু করেছে। এ ঘটনায় দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপপরিচালক মাহবুবুল আলমকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্য হলেন দুদক সমন্বিত জেলা কার্যালয়-২-এর উপসহকারী পরিচালক রিয়াজ উদ্দিন।

মাহবুবুল আলম বলেন, দুদকের বিভাগীয় পরিচালকের সই করা চিঠি হাতে পেয়েছি। চিঠিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছরের শেষ দিকে বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৪২ কর্মচারী নিয়োগ দেওয়া হয়। গত বছরের ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫১৯তম সিন্ডিকেট সভায় এ নিয়োগ চূড়ান্ত করে প্রশাসন। কিন্তু ওই সিন্ডিকেট সভায় প্রশাসন নিয়োগপ্রাপ্তদের কারও নাম উপস্থাপন করেনি। পরে এই নিয়োগ নিয়ে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জার্মান অর্থনীতিবিদকে নেইমারের খোঁচা
জার্মান অর্থনীতিবিদকে নেইমারের খোঁচা
টিভিতে আজকের খেলা (৩০ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩০ জুন, ২০২৬)
টাইব্রেকারে জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে
টাইব্রেকারে জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে
জুলাই পুনর্জাগরণে দেশজুড়ে এনসিপির মাসব্যাপী কর্মসূচি
জুলাই পুনর্জাগরণে দেশজুড়ে এনসিপির মাসব্যাপী কর্মসূচি
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু