টাকার লোভে মেয়েকে বখাটেদের হাতে তুলে দেয় সৎ বাবা

সাভার প্রতিনিধি
২৮ মে ২০১৯, ১২:২২আপডেট : ২৮ মে ২০১৯, ১২:৩০

সাভার টাকার লোভে মেয়েকে (১৮) বখাটেদের হাতে তুলে দিয়েছিলেন সৎ বাবা তাজুল ইসলাম। আশুলিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের একটি মামলায় জিজ্ঞাসাবাদের সময় তিনি একথা স্বীকার করেন বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ।

শনিবার আশুলিয়ার ইয়ারপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে এ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার (২৬ মে) বিকেলে নির্যাতনের শিকার মেয়েটি আশুলিয়া থানায় অভিযোগ করেন। সোমবার (২৭ মে) সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাজুলসহ পাঁচজনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আটক ব্যক্তিরা হলো, তাইজুল ইসলাম (৪০), সজিব হাওলাদার (২৮), মামুন ইসলাম (২২), নুরে আলম (২৫), হাবিব (২০)।

আশুলিয়া থানার এসআই ফজিকুল ইসলাম বলেন, ‘নির্যাতনের শিকার তরুণী শনিবার (২৫ মে) দুপুরে জিরাবোতে অসুস্থ খালাকে দেখে কাঠগড়ায় নিজ বাসায় ফিরছিলেন। এসময় তার সৎ বাবা ও খালার বাসার কেয়ার টেকার সজিব তাকে কৌশলে একটি সিএনজিতে তুলে দেয়। এরপর সিএনজি তাকে ইয়ারপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। ওই জায়গায় আগে থেকেই অবস্থান করা মামুন ইসলাম, নুর আলম ও হাবিব তাকে ধর্ষণ করে।

আশুলিয়া থানার ওসি জাবেদ মাসুদ বলেন, ‘আসামিদের মধ্যে মামুন ওই তরুণীর বাসায় ও তার সৎ বাবার বাড়িতে নিয়মিত যাতায়াত করতো। মামুন বিভিন্ন সময় তার সৎ বাবাকে আর্থিক সহযোগিতা করতো। টাকার লোভে পড়েই সৎ বাবা মেয়েকে বখাটেদের হাতে তুলে দিয়েছিল বলে রিমান্ডে শিকার করেছে। আটক পাঁচজন এক দিনের রিমান্ডে আছে।'

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেপ ভার্দের রূপকথা থামিয়ে শিরোপার স্বপ্ন বাঁচালো আর্জেন্টিনা
কেপ ভার্দের রূপকথা থামিয়ে শিরোপার স্বপ্ন বাঁচালো আর্জেন্টিনা
গণমাধ্যম দায়িত্বশীল হলে জনগণ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পায়: তথ্যমন্ত্রী 
গণমাধ্যম দায়িত্বশীল হলে জনগণ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পায়: তথ্যমন্ত্রী 
ম্যাচ অতিরিক্ত সময়ে নিলো কেপ ভার্দে
ম্যাচ অতিরিক্ত সময়ে নিলো কেপ ভার্দে
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৬)
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন