সিরিয়াল ভেঙে রোগী না দেখায় নারী চিকিৎসক লাঞ্ছিত

জামালপুর প্রতিনিধি
২৮ মে ২০১৯, ১৩:১৩আপডেট : ২৮ মে ২০১৯, ১৩:৩১

জামালপুর সিরিয়াল ভেঙে রোগী না দেখায় রোগীর স্বজনরা এক নারী চিকিৎসককে লাঞ্ছিত করেছে। জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (২৭ মে) ঘটনাটি ঘটেছে।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,  সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে  বহির্বিভাগে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিক্যাল অফিসার ডাক্তার শিখা খাতুন রোগী দেখার সময় সিরিয়াল ব্রেক করে তারা মিয়া নামে এক ব্যক্তি তার রোগী দেখতে বলেন। তিনি অপরাগতা প্রকাশ করে অপেক্ষা করতে বলেন। এতে তারা মিয়া ক্ষিপ্ত হয়ে ডাক্তার শিখা খাতুনকে গালিগালাজ করেন। একপর্যায়ে ৫/৬ জন লাঠি নিয়ে তাকে মারার চেষ্টা করে। এসময় অন্যান্য চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয়রা এগিয়ে এসে ডাক্তার শিখা খাতুনকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তারা মিয়া ও তার লোকজন পালিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) আহসান হাবিব বলেন, ‘এরা এতই খারাপ মানুষ যে তারা ডাক্তারকে গালিগালাজ করেছেন। লাঠি নিয়ে মারার চেষ্টাও করেন। এ ঘটনায় থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। আমরা চিকিৎসকরা মিটিংয়ের পর থানায় মামলা করা হবে।’

মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) নীলকমল চক্রবর্তী বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারওয়ান বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
কারওয়ান বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাবেক এমপির স্ত্রী কারাগারে
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাবেক এমপির স্ত্রী কারাগারে
নকআউটের লড়াইয়ে মাঠে নেমেছে বেলজিয়াম-সেনেগাল 
নকআউটের লড়াইয়ে মাঠে নেমেছে বেলজিয়াম-সেনেগাল 
ফুটবলে জয় উদযাপনকে কেন্দ্র করে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
ফুটবলে জয় উদযাপনকে কেন্দ্র করে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা